এই মায়ার সংসারে তোমার নাই কোন সাথী হঠাৎ একটা বাতাস এসে নিভে যাবে বাতি দুনিয়াটা ভাবছো রঙিন রংয়ের চশমা পড়ে রং ফুরালে জায়গা হবে আন্ধার ওই কবরে সেদিন তোমার মাথার উপর ধরবেনা কেউ ছাতি হঠাৎ একটা বাতাস এস নিভে যাবে বাতি দামি দামি বাড়ি গাড়ি সঙ্গে কি আর যাবে সেলাই ছাড়া সাদা পোশাক শেষ উপহার পাবে তোমায় ভুলে যাবে তোমার ছেলে পুলে নাতি হঠাৎ একটা বাতাস এসে নিভে যাবে বাতি