মানুষ তুমি মানুষ হবা কবে চিরদিন কি থাকতে পারবা রং তামাশার ভবে সময় তোমার ফুরিয়ে এলো আছে বাকি অল্প দিনে দিনে যাচ্ছে বেড়ে তোমার পাপের গল্প মরচে পরা দেহ ঘড়ি থাকবেনারে সচল নিজের চোখেই দেখবে নিজের কঠিন ফলাফল সময় তোমার ফুরিয়ে এলো বাতিল খাতায় লেখা হবে যেদিন তোমার নাম থাকবেনাতো সেদিন তোমার কানা কড়ি দাম সময় তোমার ফুরিয়ে এলো