কী সুন্দর দুনিয়া সবুজ পাহাড় ঝর্ণা নদী নীলাভ সাগর কী সুন্দর দুনিয়া আকাশ বাতাস পাখ পাখালি মরু তেপান্তর তুমি আজব কারিগর আল্লাহ আজব কারিগর সূর্য ওঠে সূর্য ডোবে সাদার পরে কালো জোয়ার গেলে ভাটা আসে চাঁদও দেয় আলো ফুল ফোটে সুরভী ছড়ায় হয় উতলা অন্তর তুমি আজব কারিগর মেঘ পরীরা নেমে আসে জলের সিঁড়ি দিয়ে কাদামাটির সোঁদা গন্ধ প্রাণটা দেয় ভরিয়ে বৃক্ষ লতা তরু ছায়ায় মন মাতোয়ারা দিনভর তুমি আজব কারিগর