كلمات Janina (feat. Sohan Ahmed)
জানি না কদিন আছে হায়াতে জিন্দেগি
জানি না কখন বিদায় জানাবে পৃথিবী।।
জানি না কখন আমি এই হব লাশ
জানি না কখন স্বজন কাটবে ছোবে বাঁশ।।
পৃথিবীটা মিছে মায়ার ঘর
আপন সবাই হয়ে যাবে পর।।
জানি না কে করাবে আমাকে গোসল,
জানি না কে ঢালিবে বড়ই পাতা জল,
জানি না কে পরাবে আমাকে কাফন,
জানি না কে ছিটাবে আতর গোলাপ জল।
জানি না কাঁদের কাঁধে হবো আমি বর,
জানি না কেমন হবে কবরে বাসর।।
পৃথিবীটা মিছে মায়ার ঘর
আপন সবাই হয়ে যাবে পর।।
জানি না হাশর হবে কতটা কঠিন,
জানি না আরশ ছায়া পাবো কি সে দিন,
জানি না পাবো কিনা নবীর সাফায়াত,
জানি না মিলবে কিনা হাউজে কাউসার।
জানি না শেষ বিচারের কী পরিণাম
জানি না জান্নাত কী পাবো জাহান্নাম।।
পৃথিবীটা মিছে মায়ার ঘর
আপন সবাই হয়ে যাবে পর।।
জানি না কদিন আছে হায়াতে জিন্দেগি
জানি না কখন বিদায় জানাবে পৃথিবী।।
জানি না কখন আমি এই হব লাশ
জানি না কখন স্বজন কাটবে ছোবে বাঁশ।।
পৃথিবীটা মিছে মায়ার ঘর
আপন সবাই হয়ে যাবে পর।।