كلمات Ramadan Khushir-E Chand
Verse 1
রমাদান খুশির জোয়ারে দিল কাবাতে
রহমত মাগফিরাত আর নাজাত পেতে
রমাদান খুশিরই চাঁদ সবার তরে
রবের রহমতের মুক্ত ঝরে
Chorus
রমাদান এল ফিরে আবার দ্বারে
সমাধান করে দিতে জীবনটারে
রমাদান এল ফিরে আবার দ্বারে
সমাধান করে দিতে জীবনটারে
Verse 2
রমাদান আহ্বান দ্বীনের পথে
শান্তির সুবাতাস বহে ধরার বুকে
হৃদয়ের পাপ কালিমা মুক্ত করে
রহমের দাওগো সুধা হৃদয় ভরে
গরিবের কি যে জ্বালা ক্ষুধা তরে
বুঝিতে দাও হে দয়াল তুমি মোরে
Verse 3
সিয়ামে কিয়াম করব দিনে রাতে
সালাতে বলবো কথা তোমার সাথে
কোরআনের সুরে সুরে ডাকব তোমায়
তোমাতে প্রিয় করে নিও আমায়
সেজদায় তব পায়ে নত মাথা
দূর করে দিও মনের ব্যকুলতা