كلمات Eid Mubarak
রোজার শেষেই ঐ আকাশে
উঠেছে ঈদের চাঁদ
ঈদ মানে তো চাঁদের হাসি
আনন্দের সংবাদ
সবার মনে খুশির ছোঁয়া
হাসিমাখা সবার চোখ
ঈদ মোবারক বলো
ঈদ মোবারক
নতুন জামা, সুরমা টানা
চোখে নিয়ে ভাই
ঈদের নামাজ করতে আদায়
ঈদগাহেতে যাই
নামাজ শেষে কোলাকুলি
নেই তো ভেদাভেদ
ধনী গরীব কারো মনেই
থাকবে না আর খেদ
ঈদের আলোয় যাকনা মুছে
দুঃখ ব্যথা শোক
ঈদ মোবারক বলো
ঈদ মোবারক
ফিরনি সেমাই মিষ্টি মুখে
খুশির বন্যা বয়
বন্ধু স্বজন পাড়া পড়শী
পর জেনো কেউ নয়
পুরানো সব বিবাদ ভুলে
হাসি মুখে আজ
সবার মনে লেগেছে ওই
রঙিন ঈদের সাজ
সম্প্রীতির এই মায়ার আলোয়
ভরুক সবার চোখ
ঈদ মোবারক বলো
ঈদ মোবারক