আমার ধর্ম আমার তোমার ধর্ম তোমার ধর্ম নিয়ে হানাহানি করছো কেন আবার।। ইসলাম আমার ধর্ম আমি বুঝি তাহার মর্ম কারো ধর্মে আঘাত করা নয়তো আমার কর্ম।। ধর্ম নিয়ে ব্যবসা এখন চলছে বিশ্বময় তাইতো এখন মানবতার হচ্ছে অবক্ষয়।। ধর্মগুরু ধর্মটাকে করছে শিরশ্ছেদ তাইতো এখন মানবজাতির এত ভেদাভেদ।। লোক দেখানো ধর্ম যদি তোমার লক্ষ্য হয় সমাজ থেকে মুছে যাবে তোমার পরিচয় ধর্মটাকে লালন করো দিনের খেদমতে স্রষ্টাকে স্মরণ করো নিজের ইবাদতে।।