كلمات Nobir Gyane Nobir Dhane

🎤 Md Abu Rayhan أناشيد
নবী তুমি পৃথিবীতে
জীবন চলার সাথী।
নবী তুমি অন্ধকারে
হাজার আলোর বাতি
হৃদয় মাঝে তোমার নামটি
মহব্বতে রাখি
নবীর জ্ঞানে নবীর ধ্যানে
আমরা বেঁচে থাকি

মক্কা মদীনার চিহ্ন
নবীর পথের নিশান
ধনী গরিব সব মুসলমান
নবীর কাছে সমান
হৃদয় মাঝে তোমার নামটি
মহব্বতে রাখি
নবীর জ্ঞানে নবীন ধ্যানে
আমরা বেঁচে থাকি

শান্তি ও সুখের বার্তা
পেলাম নবীর তরে
দয়ার নবী থাকো তুমি
সবার ঘরে ঘরে।
হৃদয় মাঝে তোমার নামটি
মহব্বতে রাখি
নবীর জ্ঞানে নবীর  ধ্যানে
আমরা বেঁচে থাকি
🟢 واتساب 𝕏