আল্লাকে যে পাইতে চায় হজরত কে ভালবেসে আরশ কুরসি লওহ কালাম না চাহিতেই পেয়েছে সে রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী কি পাওয়া যায় দেখ না বারেক হজরতে মোর ভালবাসি এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি হেথা আহমদ কন যদি হেসে