মোবাইল দিওনা তোমরা শিশুর হাতে শিশুর জীবন নষ্ট হয় মোবাইলের নেশাতে শিশুর চোখের দৃষ্টি কমে যায় থাকেনা মন পড়াশোনায় বদমেজাজটা বেড়ে যায় সুন্দর আগামীর পথ বন্ধ হয়ে যায় মোবাইল শিশুর কাছ থেকে দূরে সরিয়ে রাখো সুন্দর করে খুব যতনে শিশুর ভবিষ্যৎটা আঁকো হাসবে শিশু গাইবে শিশু বাড়বে যে প্রাণশক্তি নিজের প্রতি জীবনের প্রতি বাড়বে ওর ভালোবাসা ভক্তি