كلمات Ekdin Jaite Hobe Re

🎤 Tohid Rana أناشيد
একদিন যাইতে হবেরে
ওই অন্ধকার ঘরে
হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল তোমারে
একদিন যাইতে হবেরে
মায়ার সংসার ছেড়ে
হঠাৎ করে ডাকবে যেদিন দয়াল তোমারে
চলবেনারে তালবাহানা
পাইবানারে ফুল বিছানা
থাকতে হবে শুইয়া শক্ত মাটির উপরে

রঙের এই দুনিয়ায় আমরা সবাই মেহমান
দুনিয়াটা নয়তো চিরদিনের বাসস্থান
ভুল পথে না হাঁটিয়া লওগো প্রভুর নাম
পাপের খাতায় যোগ কইরোনা
আর কোনো বদনাম
চলবেনারে তালবাহানা

নামেই শুধু মানুষ তোমরা
মনুষ্যত্ব নাই
লোভ ক্ষোভ হিংসা বিভেদ
অন্তরে বোঝাই
ক্যামনে খুশি করবা তারে
রোজহাশরে ভাই
দিন থাকিতে দ্বিনের কথা
স্মরণ রাখো নাই
চলবেনারে তালবাহানা
🟢 واتساب 𝕏

أغانٍ أخرى لـ Tohid Rana

كل أغاني Tohid Rana ←