كلمات Name Musolman
আপনি লোক দেখানো নামাজ পড়েন
লোক দেখানো রোজা রাখেন।।
লোক দেখিয়ে নাম কামিয়ে
কাউকে কিছু করেন দান...
আপনি নামে মুসলমান
আপনি নামে মুসলমান
ঈমানদারের সাথে আপনার
এইতো ব্যবধান।।
প্রতি বছর নিয়ম করে
যাচ্ছেন আপনি হজে
লোক দেখানো হজ্ব-কি আপনার
আসবে কোন কাজে।।
লোক দেখিয়ে নাম কামিয়ে
কাউকে কিছু করেন দান...
আপনি নামে মুসলমান
আপনি নামে মুসলমান
ঈমানদারের সাথে আপনার
এইতো ব্যবধান।।
ভালো লোকের মুখোশ পড়ে
ভাবছেন আপনি ভালো
তাকিয়ে দেখেন দিলটা আপনার
কালির চেয়ে কালো।।
লোক দেখিয়ে নাম কামিয়ে
কাউকে কিছু করেন দান...
আপনি নামে মুসলমান
আপনি নামে মুসলমান
ঈমানদারের সাথে আপনার
এইতো ব্যবধান।।